রংপুর ক্যান্টপাবলিক স্কুল এন্ড কলেজে উচ্চ মাধ্যমিকের নুজসাত নামের এক শিক্ষার্থী হোটেল নর্থ ভিউয়ের ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছে। সোমবার বিকেল রংপুর নগরীর পায়রা চত্বর এলাকায় অবস্থিত হোটেল নর্থ ভিউএ এ ঘটনা ঘটে।
নিহত নুজসাত নগরীর খলিফা পাড়া এলাকার নজরুল ইসলামের মেয়ে। এ বছর রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল তার।
রংপুর মেট্রোপলিটন পুলিশকে উপ-পুলিশ কমিশনার ( ডিবি) সনাতন চক্রবর্তীকে বলেন, আমরা ওই হোটেলের সিসি টিভি ফুটেজ সংগ্রহ করেছি।
তিনি বলেন, সোমবার বিকেল ৪ টা ৫০ মিনিটে হোটেলে আসেন, এর পরে প্রায় ১ ঘণ্টা ঐ হোটেলের ছাদে ঘোরাফেরা করেন। বিকেল ৫ টা ৪২ মিনিটে ছাদের রেলিংয়ে বসে পিছন হয়ে লাফ দেয়।
তিনি আরও বলেন, মেয়েটির মোবাইল ফোন বিশ্লেষণ করে পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। মেয়েটির লাশটি ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরাল হয়। সেই ভিডিওতে দেখা যায়, মেয়েটির ছাদের এক কোনায় বসে ছিল হঠাৎ করে উঠে লোহার রেলিং এর উপরে বসে। বসেই পিছনের দিকে হেলে পড়ে।
এদিকে, একটি অভিজাত আবাসিক হোটেলের ছাদ খোলা থাকা নিয়ে নানা প্রশ্ন উঠেছে। ঘটনাটি জানার পর স্থানীয়রা এ বিষয়ে প্রশ্ন তুলেছেন। ঘটনাস্থলে থাকা আব্দুর রহমান বলেন, এত বড় একটি হোটেল, অথচ যে কেউ ছাদে যাবে তা কী করে হতে পারে?
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

