বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির নায়েবে আমির রংপুর ২ বদরগঞ্জ তারাগঞ্জ আসনের এমপি এটিএম আজহারুল ইসলাম বলেছেন সরকারি অনুদানের একটি টাকাও আমার পকেটে ঢুকবে না। যেভাবেই যতই বরাদ্দ আসুক না কেন, সকল বরাদ্দ এবং অনুদান এলাকার গরিব অসহায় ও দুস্থ মানুষের মাঝে বিতরণ করা হবে।
বুধবার ১৮ মার্চ দুপুরে বদরগঞ্জ পৌর শহরের একটি একটি স্কুল মাঠে প্রধানমন্ত্রীর তহবিল থেকে ঈদ উপলক্ষে গরিব ও দুস্থদের মাঝে নগদ অর্থ বিতরণকালে তিনি একথা বলেন।
এটিএম আজহার বলেন, আজকে প্রধানমন্ত্রীর তহবিল থেকে ঈদ উপলক্ষে এলাকার গরীব দুস্থ ও অসহায় মানুষের মাঝে আমার আসনে ১০ লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। আমার নির্বাচনী এলাকা দুই উপজেলায় মাত্র ৫০০ জন গরিব ও অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়েছে। এর মধ্যে বদরগঞ্জ উপজেলার ১০টি ইউনিয়নে ৩২৫ জন এবং তারাগঞ্জ উপজেলার ৫ টি ইউনিয়নের ১৭৫ জন গরিব ও অসহায় দুঃস্থ মানুষের মাঝে নগদ ২হাজার করে টাকা বিতরণ করা হয়েছে।
তিনি বলেন, এই প্রথম জাতীয় সংসদ সদস্যদের মাধ্যমে গরিব অসহায়ের মাঝে নগদ অর্থ এবং ঈদ উপহার বিতরণ করা শুরু করেছে। আমরা চাই এভাবেই প্রতিনিয়ত দেশের গরীব অসহায় দুঃস্থ মানুষের মাঝে নগদ অর্থ বরাদ্দের পাশাপাশি বিভিন্ন অনুদান এবং সহায়তা প্রদানে সরকারের পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হোক।
এটিএম আজহার বলেন, আমার এই দুই উপজেলায় অনেক বেশি গরীব অসহায় ও দুঃস্থ মানুষের বসবাস। এই সামান্য অনুদানে সকলের চাহিদা মিটানো সম্ভব নয়। তাই পর্যায়ক্রমে আমরা এই এলাকায় আরো বরাদ্দ নিয়ে এসে অনুদান ও সাহায্য সহায়তার পাশাপাশি এলাকার উন্নয়ন করার ব্যবস্থা করবো। এই সামান্য অর্থ দিয়ে সকলের মন জয় করা সম্ভব নয়। তাই আজকে যারা পাননি অবশ্য অবশ্যই তারা পর্যায়ক্রমে আগামীতে অনুদানসহ সাহায্য সহায়তা পেয়ে যাবেন।
তিনি বলেন, আমার ব্যক্তিগত তহবিল থেকে এবং সংগঠনের পক্ষ থেকে বদরগঞ্জ ও তারাগঞ্জ উপজেলার বিভিন্ন অসহায় দুস্থ এবং গরিব মানুষের মাঝে নগদ অর্থসহ ঈদ উপহার বিতরণ করা হয়েছে। আমাদের যথাসাধ্য চেষ্টায় এই দুই উপজেলার যত গরীব অসহায় দুঃস্থ মানুষজন রয়েছেন সকলের হাতে আমরা সাহায্য সহযোগিতা পৌঁছে দিতে আমরা কাজ করে যাচ্ছি।
তিনি আরো বলেন, আমাদের এই এলাকার অনেক শিক্ষিত বেকার ছেলে রয়েছেন। তাদেরকেও নিয়ে আমরা চিন্তা ভাবনা করছি কিভাবে তাদের কাজে লাগিয়ে নিজেদের স্বাবলম্বীর পাশাপাশি তাদের পরিবারকে স্বাবলম্বী করা যায়। বেকার যুবকদের কাজে লাগিয়ে কিভাবে কাজে লাগানো যায় সে ক্ষেত্রে আমরা ইতিমধ্যেই নানান পদক্ষেপ গ্রহণ করেছি। আশা করি আগামীতে এই এলাকার শিক্ষিত বেকার ছেলেদের কর্মসংস্থানের ব্যবস্থা করার পাশাপাশি বেকার সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ।
নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আঞ্জুমান সুলতানার সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন বদরগঞ্জ উপজেলা আমির কামরুজ্জামান নায়েবে আমির শাহ মুহাম্মদ রুস্তম আলীসহ উপজেলা ও পৌরসভার নেতৃবৃন্দ।
এরপরে তিনি বিকেলে তারাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে তারাগঞ্জের ৫ ইউনিয়নের ১৭৫ জন গরিব অসহায় ও দুঃস্থদের মাঝে প্রধানমন্ত্রী তহবিল থেকে আসা ঈদ উপহারের নগদ অর্থ বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন তারাগঞ্জ উপজেলা আম র আলমগীর হোসেন সহ জামাতের নেতৃবৃন্দ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

