জলঢাকায় গৃহবধূ ধর্ষণের চেষ্টা, স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক

উপজেলা প্রতিনিধি, জলঢাকা (নীলফামারী)

জলঢাকায় গৃহবধূ ধর্ষণের চেষ্টা, স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক

নীলফামারীর জলঢাকায় এক গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদককে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার উপজেলার গোলমুন্ডা ইউনিয়নের মিশনপাড়া এলাকা থেকে জাহেদুল ইসলাম (৪৫) নামের ওই স্বেচ্ছাসেবক লীগে নেতাকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

জানা গেছে, গোলমুন্ডা ইউনিয়নের মিশনপাড়া গ্রামের এক রিকশাচালকের তরুণী স্ত্রী (৩৫) মঙ্গলবার সন্ধ্যায় একা তার ঘরে অবস্থানকালে পার্শ্ববর্তী পানাতিপাড়া গ্রামের মৃত মজে মিয়ার পুত্র ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক জাহেদুল ইসলাম (৪৫) ওরফে বিজি তার ঘরে প্রবেশ করে এবং তার মুখ চেপে ধরে তাকে জড়িয়ে ধরে এবং ধর্ষনের চেষ্টা করে। ওই নারী কোনো রকমে নিজেকে ছাড়িয়ে নিতে সক্ষম হয় এবং চিৎকার করতে থাকলে জাহেদুল পালিয়ে যায়।

স্থানীয় জনগন বিষয়টি জানতে পেরে রাত ১০টার দিকে ওই নারীর বাড়ীতে শালিশ ডাকে এবং জাহেদুলকে সেখানে ধরে নিয়ে আসে। জাহেদুল সেখানে আসা মাত্র স্থানীয় জনগন তাকে পিটুনী দেওয়া শুরু করে। ব্যাপক গণপিটুনি শুরু হলে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে শালিশে উপস্থিত গোলমুন্ডা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তেজাম্মেল হোসাইন জলঢাকা থানা পুলিশকে দ্রুত ঘটনাস্থলে আসার অনুরোধ জানান।

পুলিশ গিয়ে আহত জাহেদুলকে ওই নারীর বাড়ী থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। জলঢাকা থানার অফিসার ইনচার্জ আরজু মোঃ সাজ্জাদ হোসেন আটকের সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন জাহেদুলের বিরুদ্ধে জলঢাকা থানায় মামলার প্রস্ততি চলছে।

এমএস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...