নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা

নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা

রংপুরের পীরগঞ্জে করতোয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে রেজাউল করিম নামের একজনকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বিজ্ঞাপন

শনিবার উপজেলার চকভেকা গ্রামে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। পরে জরিমানার টাকা তাৎক্ষণিকভাবে পরিশোধ করায় তাকে ছেড়ে দেওয়া হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে করতোয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে সম্পৃক্ত থাকার অপরাধে রেজাউল করিমকে এক লাখ টাকা জরিমানা করা হয়। দণ্ডপ্রাপ্ত রেজাউল করিম ওই এলাকারই বাসিন্দা।

অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত পাইপসহ বিভিন্ন সরঞ্জাম পুড়িয়ে দেওয়া হয়। এ ছাড়া নদী থেকে উত্তোলন করা জব্দকৃত বালু স্থানীয় মসজিদ, মাদ্রাসা ও বিভিন্ন সামাজিক সংগঠনে বিতরণ করা হবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

এ বিষয়ে পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকিউল বারী বলেন, ‘অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে সম্পৃক্ত থাকায় রেজাউল করিমকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। তাৎক্ষণিকভাবে জরিমানার টাকা পরিশোধ করায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে।’

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন