আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

অনিয়ম বরদাস্ত করা হবে না, ঠিক হয়ে যান: এমপি কামরুল

সুনামগঞ্জ প্রতিনিধি

অনিয়ম বরদাস্ত করা হবে না, ঠিক হয়ে যান: এমপি কামরুল

সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল বলেছেন, আমি হাওরের সন্তান। হাওর আমার চেনা। হাওর রক্ষা বাঁধে দুর্নীতি হয়। পিআইসি টাকা দিয়ে বিক্রি হয় এরকম অভিযোগ কৃষকরা বলছেন।

তিনি পাউবো উপ-প্রকৌশলী মনির হোসেনকে উদ্দেশ করে বলেন, আপনি টাকা নেন কিনা? আমি তাহিরপুর উপজেলার চেয়ারম্যান ছিলাম। আমি জানি ফসল রক্ষা বাঁধের চেক ইউএনও ছাড় দেন কিন্তু আপনারা টাকার পরিমাণ লিখে দেন। অনিয়ম বরদাস্ত করা হবে না। ভবিষ্যতের জন্য ঠিক হয়ে যান। নতুবা কঠিন পরিস্থিতির মধ্যে পড়তে হবে। এ উপজেলায় টাকা দিয়ে আসতে হয়। এখন আপনাদের টাকা দিয়ে বদলি হতে হবে। আমি দুর্নীতিকে প্রশ্রয় দেব না। দুর্নীতি রুখে দিতে আমি জনগণের কাছে প্রতিশ্রুতি বদ্ধ।

বিজ্ঞাপন

শুক্রবার দুপুরে তাহিরপুর উপজেলার আলমখালী বাঁধ পরিদর্শনে গিয়ে কৃষকের অভিযোগের প্রেক্ষিতে এসব কথা বলেন তিনি। এ সময় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদারসহ বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন