সুনামগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে আহত ১

সুনামগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে আহত ১

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর সীমান্তে ভারতীয় বিএসএফের গুলিতে এক যুবক আহত হয়েছে। আজ ভোর রাত ৪টায় গামারিতলা রাজাপাড়া সীমান্তে এ ঘটনা ঘটে। আহত যুবকের নাম শামসুল ইসলাম (২৭)। তিনি উপজেলার ধনপুর ইউনিয়নের রাজাপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।

বিজ্ঞাপন

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, শামছুল ইসলামের বাড়ি সীমান্তের কাছাকাছি। তিনি সোমবার ভোর রাত ৪টায় চিনাকান্দি বিওপির গামারিতলা রাজাপাড়া সীমান্তের ১২১০/১০ এস আন্তর্জাতিক সীমানা পিলার অতিক্রম করে ভারতীয় সীমানার ১০০ গজের ভিতরে গেলে বিএসএফ ৫ রাউন্ড গুলি করে। এ সময় শামছুল ইসলাম কাঁধে গুলিবিদ্ধ হয়ে আহত হয়। তিনি এখন সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

চিনাকান্দি বিওপির নায়েক সুবেদার তফসির তরফদার বলেন, আহত শামসুল ইসলামের বাড়ি সীমান্তের কাছাকাছি হওয়ায় কাঁটাতারের বেড়া অতিক্রম করলে বিএসএফ গুলি ছুড়ে। এতে তিনি আহত হন।

সুনামগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. নাজমুস সাকিব বলেন, শামসুল ইসলামের কাঁধে একটি গুলি লেগেছে। তার চিকিৎসা চলছে। এখন মোটামুটি সুস্থ আছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন