গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে হবিগঞ্জ শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব। শনিবার দুপুর ১২টায় শায়েস্তাগঞ্জ রেলওয়ে পার্কিংয়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাবের সভাপতি মঈনুল হাসান রতনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামরুল হাসানের পরিচালনায় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সহ-সভাপতি সৈয়দ আজিজুর রহমান ছয়ফুর, যুগ্ম সাধারণ সম্পাক মিজানুর রহমান সুমন, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক অ্যাডভোকেট দেলোয়ার ফারুক তালুকদার শাহজাহান, অর্থ সম্পাদক মো. মহিবুর রহমান, প্রচার সম্পাদক তোফায়েল আহমেদ মনির, সাংবাদিক শাহ মোস্তুফা কামাল, মামুন চৌধুরী, মুহিন শিপন, শায়েস্তাগঞ্জ ব্যবসায়ী কল্যাণ সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাফেজ বাবুল আহমেদ, জামায়াত নেতা মাওলানা রফিকুল ইসলাম, যুবদল নেতা মো. রিপন মিয়া, আহমদ আলী, ছাত্রদল নেতা মিজানুর রহমান, কৃষকদল নেতা নাসির উদ্দিন সেলিম, সাংস্কৃতিক কর্মী শাহীন আহমেদ, সাংবাদিক ইনজামামুল হক নাঈম, শহিদুল ইসলাম প্রমুখ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

