ফাঁসি হবে সোহরাওয়ার্দী উদ্যানে, রশি নিয়ে প্রস্তুত থাকতে হবে: কর্নেল অলি

ফাঁসি হবে সোহরাওয়ার্দী উদ্যানে, রশি নিয়ে  প্রস্তুত থাকতে হবে: কর্নেল অলি

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার এবং বর্তমান পরিস্থিতি নিয়ে লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ (বীর বিক্রম) বলেছেন, এখন তো মাঝে মাঝে শুনি আপা আসবেন, সাথে দুলাভাইও আসবেন নাকি?

বিজ্ঞাপন

শনিবার বিকেলে সিলেটে ১১ দলীয় জোটের বিভাগীয় মহাসমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন আপা তো আসবেন শুনি, কিন্তু এমন সমস্যা সৃষ্টি হয়েছে যে সাথে দুলাভাইকেও নিয়ে আসতে হবে। আপনারা প্রস্তুত থাকবেন ফাঁসির রশি নিয়ে। এই ফাঁসি ঢাকা কারাগারে হবে না, সোহরাওয়ার্দী উদ্যানে করতে হবে।

সমাবেশে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে সিলেটের জামাতা উল্লেখ করে কর্নেল অলি আহমদ বলেন, তিনিও চান, আমরাও চাই একটা সুন্দর বাংলাদেশ, জবাবদিহিমূলক বাংলাদেশ। এটা তখনই সম্ভব যখন দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠা হবে, দুর্নীতি-সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধ হবে।

তারেক রহমানের উদ্দেশে অলি আহমদ বলেন, আপনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে হবে, বিএনপির প্রধানমন্ত্রী না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার রাজনৈতিক পদক্ষেপ স্মরণ করে তিনি বলেন, আপনি দালাল-চাটুকারদের কথা না শুনে নিজের বিবেক দিয়ে এই সংস্কারগুলো করেন।

তিনি আরো বলেন, একই ব্যক্তি একই সঙ্গে প্রধানমন্ত্রী, সংসদ নেতা ও দলীয় প্রধান থাকতে পারবেন না—এই প্রস্তাব ১১ দলীয় ঐক্যজোট দিয়েছিল। কিন্তু তা গ্রহণ করা হয়নি। আপনি বিএনপির প্রধানমন্ত্রী না হয়ে দেশের মানুষের প্রধানমন্ত্রী হন।

জামায়াতে ইসলামীর সাংগঠনিক শৃঙ্খলার প্রশংসা করে এলডিপি সভাপতি বলেন, আমি ১৯৭৫ সালের পর থেকে জামায়াতের রাজনীতি গভীরভাবে পর্যবেক্ষণ করছি। আজকে তাদের শৃঙ্খলা, তাদের দলের মধ্যে যে ধরনের ঐক্য, সশস্ত্র বাহিনীতেও এইরকম নেই।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন