ধর্মপাশায় দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীর লাশ উদ্ধার

ধর্মপাশায় দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীর লাশ উদ্ধার
নিহত তুষার আহমেদ। ছবি: আমার দেশ

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় তুষার আহমেদ (২১) নামে দ্বাদশ শ্রেণির এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে তার পরিবার। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ধর্মপাশা গ্রামের হাসপাতাল রোডস্থ মালিবাড়ি মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত তুষার আহমেদ ওই গ্রামের মো. মাহমুদুল হকের ছেলে। তিনি ধর্মপাশা সরকারি ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে পরিবারের সদস্যরা ঘরের ভেতর তুষারকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তাকে উদ্ধার করে দ্রুত ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ধর্মপাশার সহকারী পুলিশ সুপার এসএম ফজলে রাব্বী রাজিব বলেন, মৃত্যুর সঠিক কারণ জানতে লাশ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠানো হবে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন