
ভাইকে বাঁচাতে গিয়ে ডুবল বোনও, ধর্মপাশায় ভাইবোনের মৃত্যু
সুনামগঞ্জের ধর্মপাশায় বিলের পানিতে ডুবে রাবিয়া আক্তার (৯) ও সাহাদ উল্লাহ (৬) নামে দুই ভাইবোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার বিকেল ৫টার দিকে উপজেলার পাইকুরাটি ইউনিয়নের চকিয়াচাপুর গ্রামের পেছনে বাষাটিয়া বিলের পূর্ব-দক্ষিণ কোণে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাবিয়া ও সাহাদ উল্লাহ ওই গ্রামের স







