বিজ্ঞান মেলা ও অলিম্পিয়াডে জেলায় প্রথম মাস্টারবাড়ি ট্রেনিং ইনস্টিটিউট

উপজেলা প্রতিনিধি, ধর্মপাশা (সুনামগঞ্জ)

বিজ্ঞান মেলা ও অলিম্পিয়াডে জেলায় প্রথম মাস্টারবাড়ি ট্রেনিং ইনস্টিটিউট

সুনামগঞ্জে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষ্যে বিজ্ঞান মেলা ও অলিম্পিয়াড প্রতিযোগিতায় জেলায় প্রথম স্থান অর্জন করেছে মাস্টারবাড়ি ট্রেনিং ইনস্টিটিউট।

বিজ্ঞাপন

প্রতিষ্ঠানটি টাঙ্গুয়ার হাওরে ভাসমান রিসোর্ট শীর্ষক প্রকল্প উপস্থাপন করে জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করে। রোববার দুপুরে সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির হাসানরাজা মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান ইনস্টিটিউটের অধ্যক্ষ গোলাম জিলানীর হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আয়েশা আক্তার, দোয়ারাবাজার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাশেদুল ইসলামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানরা।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...