ধর্মপাশায় পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

ধর্মপাশায় পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু
ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের খয়েরদিরচর গ্রামের নিজ বাড়ির সামনে থাকা জলাশয়ের পানিতে ডুবে বুধবার দুপুরে মাহবুব আব্দুল্লাহ সায়েম নামের পাঁচ বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের জুয়েল মিয়ার ছেলে।

জানা গেছে, বুধবার বেলা একটার দিকে ওই শিশুটি নিজ বাড়ির উঠানে খেলাধূলা করছিল। একপর্যায়ে সে বাড়ির সামনে থাকা জলাশয়ের পানিতে পড়ে গিয়ে তলিয়ে যায়। পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে বেলা সোয়া দুইটার দিকে সেখান থেকে শিশুটিকে অচেতন অবস্থায় উদ্ধার করেন। পরে শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে সেখানকার ডাক্তার শিশুটিকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

উপজেলার সেলবরষ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম ফরিদ খোকা খবরটির সত্যতা নিশ্চিত করেছেন।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন