শীর্ষ সন্ত্রাসী ও চিহ্নিত চাঁদাবাজ ছাত্রলীগ নেতা পাপ্পু গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, ছাতক (সুনামগঞ্জ)

শীর্ষ সন্ত্রাসী ও চিহ্নিত চাঁদাবাজ ছাত্রলীগ নেতা পাপ্পু গ্রেপ্তার

সুনামগঞ্জের শীর্ষ সন্ত্রাসী ও চিহ্নিত চাঁদাবাজ জেলা ছাত্রলী‌গের কার্যনির্বাহী ক‌মি‌টির সদস্য আল মিরাজ পাপ্পুকে গ্রেপ্তার ক‌রা হয়েছে। শ‌নিবার রাত ৯টার দিকে উপ‌জেলার গো‌বিন্দগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

ছাতক থানার নতুন ওসি মোখলেছুর রহমান আকন্দ আমার দেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

আল মিরাজ পাপ্পু উপজেলা ছৈলা আফজলাবাদ ইউপির সিঙ্গুয়া গ্রা‌মের সা‌বেক মেম্বার আসাদ আলির ছেলে ও জেলা ছাত্রলী‌গের কার্যনির্বাহী ক‌মি‌টির সদস্য।

পু‌লিশ জানায়, ছাত্রলীগ নেতা পাপ্পু একজন শীর্ষ সন্ত্রাসী ও চিহ্নিত চাঁদাবাজ। তিনি সি‌লেট-সুনামগঞ্জ সড়‌কের বি‌ভিন্ন গা‌ড়ি আটকি‌য়ে চাঁদাবা‌জি ও সন্ত্রাসী কার্যক্রম চালাতো। তার বিরুদ্ধে থানায় মামলা রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন