ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশকালে আটক ১৬

ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশকালে আটক ১৬

মৌলভীবাজার জেলার বড়লেখা সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশের সময় ১৬ জনকে আটক করেছে বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি)।

মঙ্গলবার সকাল আনুমানিক ৯টার দিকে বড়লেখা থানাধীন কুমারশাইল চা বাগান এলাকায় এই ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

বিজিবি সূত্র জানায়, আটককৃতদের মধ্যে তিনজন বাংলাদেশি (একজন নারী, দুজন শিশু) এবং ১৩ জন জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিক (এফডিএমএন) রয়েছেন। তাদের মধ্যে পাঁচজন পুরুষ, চারজন নারী ও চারজন শিশু। ভারতীয় সীমান্ত থেকে তাদের অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করানোর সময় বিজিবির টহলদল তাদের আটক করে।

আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের পরিচয় নিশ্চিত করা হয়।

পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাদের বড়লেখা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হচ্ছে বলে রাত সাড়ে ৯টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন