কোম্পানীগঞ্জে শিশুদের ঈদ উপহার সামগ্রী প্রদান

গণখুনি হাসিনার বিচার থেকে রেহাই নেই : মিফতাহ্ সিদ্দিকী

গণখুনি হাসিনার বিচার থেকে রেহাই নেই : মিফতাহ্ সিদ্দিকী

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী বলেছেন, আওয়ামী লীগ দেশের গণতন্ত্রকে হত্যা করে ক্ষমতাকে আঁকড়ে রাখতে দেশে গণহত্যা চালিয়েছিল। নারী-শিশু সহ কোন মানুষই এই গণহত্যা থেকে বাদ পড়েনি। অবস্থা বেগতিক দেখে গণখুনি শেখ হাসিনা দলবল নিয়ে প্রভুর দেশে পালিয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার বিকেলে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার তেলীখাল এলাকায় বিএনপি নেতা লায়ন মো. আাসাদুল হক আসাদের উদ্যোগে প্রায় প্রায় পাঁচশত শিশুদের মধ্যে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এখন তাদের আবার রাজনীতি করার খায়েশ জন্মাচ্ছে। গুম, খুন, লুটপাট ও গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত আওয়ামীলীগ এ দেশের রাজনীতি করতে পারবে না। গণহত্যার দায়ে শুধু শেখ হাসিনার বিচার করা হবে।আওয়ামীলীগের রেজিমে সব চেয়ে বেশী নির্যাতনের শিকার হয়েছে বিএনপি। আমাদের নেত্রী দেশের সবচেয়ে সফল তিন বরের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কারাগারে ছিলেন, তাকে চিকিৎসা সেবা থেকেও বঞ্চিত রাখা হয়েছিল। আমাদের নেতা তারেক রহমানকে দেশে ফিরতে দেয়া হয়নি। এম. ইলিয়াস আলীসহ অসংখ্য নেতাকর্মীদের গুম ও খুন করা হয়েছে। আওয়ামীলীগের সকল অপকর্মের বিচার এদেশের মাটিতেই হবে ইনশাআল্লাহ।

লায়ন মো. আসাদুল হক আসাদের সভাপতিত্বে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুলাহ আল মামুবের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি হাজী শাহাব উদ্দিন, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা এডভোকেট কামাল হোসেন, কোম্পানীগঞ্জ উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক আলী আকবর।

অনুষ্ঠান শেষে কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি আলিম উদ্দিন ও সাধারণ সম্পাদক আব্দুল জলিলকে সংবর্ধিত করা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন