সিলেটের এয়ারপোর্ট বাইপাস এলাকায় বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের এক যৌথ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ পণ্যসহ তিনজনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ২৪০ বোতল ভারতীয় জনসন বেবি লোশন এবং ২৪ বোতল রয়্যাল স্কেচ হুইস্কি উদ্ধার করা হয়।
বুধবার পৃথক অভিযানে এই তিনজনকে কোম্পানীগঞ্জ বাইপাস সড়ক থেকে আটক করা হয়।
বিজ্ঞাপন
আটককৃতরা হলেন, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার গিয়াস উদ্দিন চৌধুরীর ছেলে রাবেল চৌধুরী, একই উপজেলার সুদন দাসের ছেলে রাজু দাস (২৬) এবং শান্তিগঞ্জ উপজেলার হারাধন পালের ছেলে টিটন পাল (২৫)।
সিলেট এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক করা পণ্যের আনুমানিক বাজার মূল্য ৮৫ হাজার টাকা। আটককৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

