বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মৌলভীবাজারে ৩৫০ অসহায়-দুস্থ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার বিকেলে শহরতলীর বারহাল জামে মসজিদ প্রাঙ্গণে জেলা বিএনপির সদস্যসচিব আব্দুর রহিম রিপনের অর্থায়নে এসব বিতরণ করা হয়। ২০ কেজি ওজনের প্রতিটি প্যাকেটে ছিল খেজুর, ছোলা, চিনি, তেল, পেঁয়াজ, ডাল ও সেমাই।
বিজ্ঞাপন
বিএনপি নেতা রিপন বলেন, প্রতিবছরই রমজান মাসে দুস্থ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এবারও আমাদের নেতা তারেক রহমানের আহ্বানে সাড়া দিয়ে ৩৫০ পরিবারকে উপহার দিয়েছি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

