মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ছুরিকাঘাতের ঘটনায় এক বৃদ্ধা নিহত হয়েছেন এবং আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।
বুধবার (২২ এপ্রিল ) দুপুর আনুমানিক ১টার দিকে কমলগঞ্জ থানাধীন রহিমপুর ইউনিয়নের সিদ্ধেশ্বরপুর এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, পূর্বশত্রুতার জেরে অভিযুক্ত এলিম মিয়া ভিকটিমদের বাড়িতে ঢুকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। এতে বদরুন বেগম (৬৫), স্বামী মৃত ইলিয়াস মিয়াসহ মোট চারজন গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক বদরুন বেগমকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় আহত বাকি তিনজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে বলে জানা গেছে।
এ বিষয়ে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

