আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

উপবন ট্রেনের ইঞ্জিন বিকল

সোয়া ৩ ঘণ্টা পর সিলেটের সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার

সোয়া ৩ ঘণ্টা পর সিলেটের সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক
ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের ভানুগাছ-শমশেরনগর রেল স্টেশনের মাঝামাঝি স্থানে ঢাকা থেকে সিলেটগামী উপবন এক্সপ্রেস ট্রেনে ইঞ্জিন বিকল হয়ে সারা দেশের সঙ্গে সিলেটের রেলযোগাযোগ বন্ধ হওয়ার সোয়া তিন ঘণ্টা পর বিকল্প ইঞ্জিনের সহায়তায় ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়ে।

মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ৬টার দিকে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার শমসেরনগর এলাকার আলীনগরে ঘটনাটি ঘটে। পরে সকাল সোয়া ৯টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

বিজ্ঞাপন

শমসেরনগর সহকারী স্টেশন মাস্টার সাগর সিংহ বিষয়টি নিশ্চিত করে বলেন, সিলেট থেকে বিকল্প একটা ইঞ্জিন শমশেরনগর স্টেশনে ট্রেনটি নিয়ে এসেছে।

ট্রেনের যাত্রী এম এ আহাদ জানান, ঢাকা থেকে সিলেটগামী উপবন এক্সপ্রেস চলন্ত অবস্থায় হঠাৎ ট্রেনটি থামিয়ে দেওয়া হয়। এ সময় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। এতে করে চরম ভোগান্তিতে পড়তে হয় সিলেটগামী কয়েকশ ট্রেনের যাত্রীদের। তিনি বলেন ইঞ্জিনের চাকা জ্যাম হয়ে রেলের সঙ্গে ঘর্ষণে আগুনের স্ফুলিঙ্গ বের হলে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন, ট্রেনে আগুনের কোনো ঘটনা ঘটেনি।

কুলাউড়া রেলওয়ে স্টেশন মাস্টার রোমান আহমেদ জানান, এখন পর্যন্ত কোনো ট্রেনের শিডিউল বিপর্যয় ঘটেনি। ৩০১০ সিরিজের ইঞ্জিন সিলেট থেকে এসে ট্রেনটিকে সামনের দিকে শমসেরনগর স্টেশনে নিয়ে এলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন