রাজনগরে পৃথক ঘটনায় দুইজন নিহত

রাজনগরে পৃথক ঘটনায় দুইজন নিহত

মৌলভীবাজারের রাজনগরে উদনা নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে কাইয়ুম মিয়া (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। অন্যদিকে, সিএনজিচালিত অটোরিকশা ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে সিএনজিচালক নিহত এবং অপর একজন গুরুতর আহত হয়েছেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার পৃথক এ দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজনগর দাসটিলা গ্রামের আনছার আলীর ছেলে কাইয়ুম মিয়া মাছ ধরার জন্য বাড়ির পাশের উদনা নদীতে যায়। দুপুর ১টা ৩০ মিনিটের দিকে কাইয়ুম জাল দিয়ে মাছ ধরার সময় পানির নিচে তলিয়ে যান। পরে তাকে উদ্ধার করে রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। তার অবস্থার অবনতি হলে মৌলভীবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে রাজনগরগামী একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিচালক সূধাময় দেব (৫৬) নিহত হন। এ ঘটনায় প্রাইভেটকারের যাত্রী ফাইজা আক্তার (২৮) এবং সিএনজির যাত্রী সিমন্ত দেব (৫০) গুরুতর আহত হন। আহতদের সিলেট মাউন্ট এডোরা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন