সিলেট সীমান্তে চোরাই পণ্যসহ ২ ভারতীয় নাগরিক আটক

সিলেট ব্যুরো

সিলেট সীমান্তে চোরাই পণ্যসহ ২ ভারতীয় নাগরিক আটক

বছরের প্রথম দিনে সিলেট সীমান্তে ২ ভারতীয় নাগরিক ও দেড় কোটি টাকার চোরাই পণ্য আটক করেছে বিজিবি।

বিজ্ঞাপন

বুধবার সন্ধ্যায় আটকের সত্যতা নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান।

বিজিবি জানায়, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) গোয়াইনঘাট সীমান্তের দমদমা নামক এলাকার সীমান্ত পিলার ১২৬০/৪-এস হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভারতীয় নাগরিক ব্লোমিং স্টারকে (৩২) এবং কলাউরা নামক এলাকার সীমান্ত পিলার ১২৩৬ হতে ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে লোকাসকে (৫৫) আটক করা হয়।

এদিকে, বুধবার সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অভিযানে ১ কোটি ৪৪ লক্ষ টাকার চোরাচালানীর মালামাল আটক করা হয়েছে।

সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় প্রতাপপুর, উৎমা, শ্রীপুর, কালাসাদেক এবং বিছনাকান্দিতে অভিযান পরিচালনা করে এসব আটক করা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়: