মৌলভীবাজারে অব্যাহত বৃষ্টিপাতে বাড়ছে নদ-নদীর পানি। গত ২৪ ঘণ্টায় রেকর্ড করা হয়েছে ১০০ মিলিমিটার বৃষ্টিপাত। এখনো বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। কোথাও মুষলধারে, আবার কোথাও থেমে থেমে বৃষ্টি হচ্ছে। জেলাজুড়েই বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।
শ্রীমঙ্গল আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিছুর রহমান জানান, বৃষ্টিপাত অব্যাহত থাকবে। তিনি জানান, সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় জেলায় ১০০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
বৃষ্টিপাত অব্যাহত থাকায় বাড়ছে সব কটি নদীর পানি। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খালিদ বিন অলিদ জানান, বৃষ্টি অব্যাহত থাকায় বাড়ছে মনু, কুশিয়ারা, ধলাই ও জুড়ি নদ-নদীর পানি। মনু নদের পানি রেলওয়ে ব্রিজ এলাকায় ২২৫ সেন্টিমিটার বিপৎসীমার নিচ দিয়ে এবং চাঁদনীঘাট এলাকায় ১৪৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ধলাই নদীর পানি বেড়ে বিপৎসীমার ১৫৪ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। কুশিয়ারা নদীর পানি শেরপুর পয়েন্টে বেড়ে ৯৪ সেন্টিমিটার নিচ দিয়েিএবং জুড়ি নদীর পানি বেড়ে ৭৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। বৃষ্টিপাত অব্যাহত থাকায় দ্রুতই বাড়ছে নদ-নদীর পানি।
এতে বিপদে পড়ছেন খেটে খাওয়া মানুষ। লোকজন একান্ত কাজ ছাড়া ঘর থেকে বের হচ্ছে না।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

