কমলগঞ্জে বজ্রপাতে চা শ্রমিকের মৃত্যু

উপজেলা প্রতিনিধি, কমলগঞ্জ (মৌলভীবাজার)

কমলগঞ্জে বজ্রপাতে চা শ্রমিকের মৃত্যু

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় বজ্রপাতে এক চা শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার রহিমপুর দেওড়াছড়া চা বাগানে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

স্থানীয় ও বাগান সূত্রে জানা যায়, দুপুরে বৃষ্টি ও বজ্রপাতের সময় স্বপন মুন্ডা (২৩) চা বাগানে রাবার কস সংগ্রহ করছিলেন। হঠাৎ বজ্রপাতের তিনি ঘটনাস্থলেই মারা যান।

রহিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিতাংশু কর্মকার বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুরে বাগানে রাবারের কস সংগ্রহের সময় বজ্রপাতে মুত্যু হয় তার।

কমলগঞ্জ থানার উপপরিদর্শক আমির আলী বিষয়টি নিশ্চিত করেন।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন