নৌকায় মিলল কোটি টাকার ভারতীয় পণ্য

নৌকায় মিলল কোটি টাকার ভারতীয় পণ্য

সুনামগঞ্জে নৌকা থেকে পাচার হওয়া কোটি টাকার ভারতীয় পণ্য উদ্ধার করেছে বিজিবি। শুক্রবার বিকেলে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে, সকালে সুনামগঞ্জ শহরের শাহেববাড়ি এলাকা থেকে এসব উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবির অধিনায়ক একেএম জাকারিয়া কাদির জানান, সীমান্ত দিয়ে চোরাই মালামাল পাচার হচ্ছে; এমন সংবাদের ভিত্তিতে সুরমা নদীর সাহেববাড়ি ঘাটে বিজিবি সদস্যদের পাঠানো হয়। পরে তল্লাশি চালিয়ে একটি নৌকার নিচে তুষের বস্তা থেকে ভারতীয় শাড়ি-কসমেটিকস উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য এক কোটি ৭৪ লাখ টাকা। উদ্ধার করা মালামাল শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।

অভিযানের সময় সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হাসান মোহাম্মদ শোয়াইব উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন