হবিগঞ্জ শহরের ডাকঘর আবাসিক এলাকায় চুরি করার সময় চিনে ফেলায় এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাতে হত্যা করেছে চোর। বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহত জনি দাস ডাকঘর এলাকার বাসিন্দা ব্যবসায়ী নর্ধন দাসের ছেলে। হবিগঞ্জ উচ্চ বিদ্যালয়ে থেকে চলতি বছর এসএসসি পরীক্ষা দিয়েছে সে।
স্থানীয় সূত্রে জানা গেল, সকালে চুরি করতে আসা যুবককে ছিনে ফেলায় জনি দাসকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এ সময় তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সজল সরকার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং প্রাথমিক তদন্ত চালিয়ে যাচ্ছে। চোরকে শনাক্ত, আইনি পদক্ষেপসহ গ্রেপ্তারে পুলিশের তৎপরতা চলছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

