মাধবপুরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

মাধবপুরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাদশা গেট এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় জহির মিয়া (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত জহির মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ধরমন্ডল গ্রামের ফিরোজ আলীর ছেলে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দুপরে ঢাকাগামী মামুন পরিবহনের একটি যাত্রীবাহী বাস বাদশা গেট এলাকায় একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেল আরোহী জাহির মিয়া ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে। পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরন করেন।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে পরবর্তী কার্যক্রম চলমান রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...