বিএনপির কর্মীরা মনে করে মাইনোরিটি বলতে কিছু নেই: লুনা

বিএনপির কর্মীরা মনে করে মাইনোরিটি বলতে কিছু নেই: লুনা

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা নিখোঁজ এম ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, আমরা যারা বিএনপির কর্মী আমরা মনে করি মাইনোরিটি বলতে বাংলাদেশে কিছু নেই। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান আমাদের পরিচয় আমরা বাংলাদেশি।

মঙ্গলবার সন্ধ্যায় সিলেটের ওসমানীনগর উপজেলায় বিভিন্ন মণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি ৩১টি পূজামন্ডপের কমিটির কাছে নগদ অর্থ প্রদান করেন।

বিজ্ঞাপন

আগে উপজেলার উমরপুর ইউনিয়নে মহিলাদের সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি।

লুনা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে সাম্য-মৈত্রীর এক ভ্রাতৃত্বময় বাংলাদেশ। যেখানে থাকবে সাম্প্রদায়িক সম্প্রীতি ও ন্যায় পরায়ণতার অনন্য বন্ধন। বিএনপি আপনাদের পাশে অতিথে যেভাবে ছিল এখনও সেভাবে আছে এবং ভবিষ্যতেও থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সভাপতি এসটি এম ফখর উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিছবাহ, জেলা বিএনপি নেতা আব্দুল জলিল জিলু, সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান মানিক, সিলেট জেলা বিএনপির সাবেক সহ সভাপতি মইনুল হক চৌধুরী,ওসমানিয নগর উপজেলা বিএনপির সভাপতি এসটিএম ফখর উদ্দিন, সহ-সভাপতি আব্দুল হাকিম, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিসবাহ ও সাংগঠনিক সম্পাদক রায়হান আহমদ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন