বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, বিএনপির কেন্দ্রীয় ফরেইন অ্যাফেয়ার্স টিমের সদস্য, সিলেট-৬ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী বলেছেন, ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পরও দেশে স্বাভাবিক পরিস্থিতি পরিলক্ষিত হচ্ছে না। দিন দিন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে। দেশের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য দ্রুত জাতীয় নির্বাচন আয়োজনের বিকল্প নেই।
রোববার ( ৬ জুলাই) বিয়ানীবাজার উপজেলা ও পৌর বিএনপি অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, মানুষ দীর্ঘদিন ফ্যাসিবাদী শাসনের কারণে তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। গণতন্ত্রকামী জনতার আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে দ্রুত নির্বাচনই দেশকে স্থিতিশীলতার দিকে নিয়ে যাবে।
বিয়ানীবাজার উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুস ছবুরের সভাপতিত্বে, উপজেলা বিএনপির সাবেক প্রচার ও দপ্তর সম্পাদক কামাল হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান বক্তা ছিলেন সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ।
বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন ও সিলেট মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল ফাত্তাহ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

