বিএনপির বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়িয়ে লাভ কোন হবে না বলে জানিয়েছেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান।
শুক্রবার সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার বাদাঘাট বাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যাম তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ ও নির্বাচনি গণসংযোগকালে তিনি এ কথা বলেন। মাহবুবুর রহমান আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ ১ সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী।
মাহবুবুর রহমান বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ বিগত ১৭ বছর বিএনপির বিরুদ্ধে অপপ্রচার ৬০ লাখ নেতাকর্মীদের বিরুদ্ধে গায়েবি মামলা করেছিল। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে কারাবন্দি করেছে। সিলেটের কৃতি সন্তান এম ইলিয়াস আলীসহ বিএনপির অসংখ্য নেতাকর্মী গুম, খুন, জেল-জুলুম ও নির্যাতনের স্বীকার হয়েছেন। এত নির্যাতন করে বিএনপিকে জনগণের কাছ থেকে দূরে রাখতে পারে নেই। ফ্যাসিস্ট হাসিনা ১৭ বছর ষড়যন্ত্র করে বিএনপিকে ভাঙতে পারেনি।
তিনি বলেন, ৫ আগস্টে ফ্যাসিস্টের পতনের পর বিএনপিকে নিয়ে নতুন করে আবার ষড়যন্ত্র চলছে। বিএনপির বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়াচ্ছে। বিএনপির বিরুদ্ধে গুজব ছড়িয়ে ষড়যন্ত্র করে লাভ হবে না। তারেক রহমানের নেতৃত্বে জনগণকে নিয়ে সকল ষড়যন্ত্র মোকাবিলা করা হবে।
তিনি আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য উত্তরসরী তারেক রহমান আগামী বাংলাদেশের নেতৃত্ব দিবেন। তিনি ৩১ দফার বাস্তবায়নের মাধ্যমে নতুন একটি বাংলাদেশ উপহার দিবেন। রাষ্ট্র মেরামতে তারেক রহমান ঘোষিত ৩১ দফা আপনাদের কাছে পৌঁছে দিতে এসেছি। তাহিরপুর- জামালগঞ্জ- ধর্মপাশা ও মধ্যনগরের ঘরে ঘরে ৩১ দফার দাওয়াত পৌঁছে দিতে হবে। জনগণের কাছে তারেক রহমানের সালাম পৌঁছে দিয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে।
চাঁদাবাজদে সতর্ক করে তিনি বলেন, তারেক রহমান চাঁদাবাজ ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। যারা চাঁদাবাজি ও দুর্নীতি করে তাদেরব ঠাঁই বিএনপিতে হবে না। যাদুকাটা নদীসহ নৌপথে অবৈধভাবে যারা চাঁদাবাজি করছে, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। বিএনপি জনগণের দল, জনগণ যা চায়, বিএনপি নেতাকর্মীদের তাই করতে হবে। টাঙ্গুয়ার হাওর, শিমুলবাগান, বালু -পাথর ও মৎস্য সম্পদের ভান্ডার আছে আমাদের। এই সম্পদকে সঠিক পরিকল্পনার মাধ্যমে কাজে লাগিয়ে যুব সমাজসহ কৃষক শ্রমিক মেহনতী মানুষের কর্মসংস্থান তৈরি করা হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

