নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জের ১২০ কিলোমিটার সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা পরিবেশ সমুন্নত রাখাসহ সকল ধরনের নাশকতা ও অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধ এবং চোরাচালালন ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে টহল কার্যক্রম জোরদারের পাশাপাশি সড়ক ও নৌপথে চেকপোস্ট বসিয়েছে বিজিবি।
বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জ শহরতলীর রাধানগর পয়েন্ট এলাকায় চেকপোস্ট কার্যক্রম উদ্বোধন করেন সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল জাকারিয়া কাদির।
সুনামগঞ্জ ২৮ বিজিবি অধিনায়ক এ কে এম জাকারিয়া কাদের জানান, সুনামগঞ্জের ৫টি সংসদীয় আসনের মধ্যে ১০টি উপজেলায় ২৮ বিজিবি কর্তৃক ২৪ প্লাটুন বিজিবি পূর্ণ মাত্রায় মোতায়েন সম্পন্ন করা হয়েছে।
তন্মধ্যে ০৩টি সীমান্তবর্তী উপজেলায় বিজিবি এককভাবে এবং আরেকটি সীমান্তবর্তী উপজেলায় বিজিবি ও সেনাবাহিনী যৌথভাবে দায়িত্ব পালন করছে। এছাড়াও ০৬টি উপজেলায় অন্যান্য বাহিনীর সাথে সমন্বয়ের মাধ্যমে বিজিবি স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছে ০১ ফেব্রুয়ারি থেকে। বেইজ ক্যাম্পে মোতায়েন হয়ে ভোটকেন্দ্রসহ দায়িত্বপূর্ণ এলাকা রেকী কার্যক্রমসহ অত্যাধুনিক ড্রোন ও বডি অর্ন ক্যামেরা ব্যবহার নির্বাচনকালীন পরিবেশ নিশ্চিত করা, আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনগণের ভোটাধিকার সুরক্ষায় বিজিবি সর্বদা প্রস্তুত রয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

