মাধবপুর পৌরসভায় পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম শুরু

উপজেলা প্রতিনিধি, মাধবপুর (হবিগঞ্জ)

মাধবপুর পৌরসভায় পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম শুরু

হবিগঞ্জের মাধবপুর পৌরসভায় সমন্বিত পরিচ্ছন্নতা অভিযান ও মশক নিধন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী কর্মকতা মো. মেহেদী হাসান এ কর্মসূচি উদ্বোধন করা হয়।

বিজ্ঞাপন

এ সময় উপজেলা স্বাস্থ্য কর্মকতা ডা. মোহাম্মদ ইমরুল হাসান, ওসি মো. সোহেল রানা, পৌরসভার নির্বাহী কর্মকতা এম আমিনুল ইসলাম, সহকারী প্রকৌশলী ববি মজুমদার, সমবায় কর্মকতা ইসমাইল তালুকদার রাহী প্রমুখ।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর এবং ৬ নম্বর ওয়ার্ডের খাষ্টি নদীর ব্রিজ সংলগ্ন এলাকায় একযোগে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা, ময়লা-আবর্জনা অপসারণ, জলাবদ্ধতা নিরসন এবং মশার প্রজননস্থল ধ্বংসে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

পৌরসভা কর্তৃপক্ষ জানিয়েছে, বর্ষা মৌসুমে মশাবাহিত রোগ প্রতিরোধ এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রম নিয়মিত পরিচালনা করা হচ্ছে।

এ কর্মসূচি সফল করতে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য এবং সর্বস্তরের জনগণকে উপস্থিত থেকে সহযোগিতা করার জন্য আহ্বান জানানো হয়েছে।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...