সুনামগঞ্জের ৫ আসনে প্রার্থী দিলো জামায়াত

জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ

সুনামগঞ্জের ৫ আসনে প্রার্থী দিলো জামায়াত

জাতীয় সংসদ নির্বাচনে সামনে রেখে সুনামগঞ্জে পাঁচটি আসনে প্রার্থী চূড়ান্ত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার রাতে জুম মিটিংয়ে এসব প্রার্থীর নাম ঘোষণা করেন দলটির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাড. এহসানুল মাহবুব জুবায়ের।

বিজ্ঞাপন

এর মধ্যে সুনামগঞ্জ-১ আসনে লড়বেন জেলা জামায়াতের আমির মাওলানা তোফায়েল আহমেদ খান। সুনামগঞ্জ-২ আসনে জনপ্রিয় আইনজীবী শিশির মনিরকে দেওয়া হয়েছে।

এছাড়া সুনামগঞ্জ-৩ আসনে অ্যাড. ইয়াছিন খান, সুনামগঞ্জ-৪ আসনে মুহাম্মদ শামসউদ্দীন ও সুনামগঞ্জ-৫ আসনে অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানীকে প্রার্থী করেছে জামায়াত।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন