সিলেটে নতুন বিভাগীয় কমিশনার নিয়োগ পেয়েছেন মো. মশিউর রহমান। এর আগে তিনি জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তরের মহাপরিচালক ছিলেন।
বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে অতিরিক্ত সচিব পদমর্যাদায় সিলেটের বিভাগীয় কমিশনার হিসেবে পদায়ন করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, এ নিয়োগ অবিলম্বে কার্যকর হবে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করতে রদবদল আনা হয়েছে। নতুন কমিশনার হিসেবে মো. মশিউর রহমানের প্রশাসনিক অভিজ্ঞতা সিলেট বিভাগের সার্বিক উন্নয়ন কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে।
তার আগে সিলেটে বিভাগীয় কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন খান মোহাম্মদ রেজা-উন-নবি। সম্প্রতি তাকে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করা হয়েছে। তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
এরপূর্বে ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনারের দায়িত্ব দেওয়া হয়েছিল যুগ্মসচিব পদমর্যাদার আশরাফুর রহমানকে। তিনি অতিরিক্ত (রাজস্ব ও সার্বিক) বিভাগীয় কমিশনারের দায়িত্ব পালন করেন।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

