এবার সাড়ে ২৩ হাজার টাকায় বিক্রি হলো এক ডিম ও লেবু

এবার সাড়ে ২৩ হাজার টাকায় বিক্রি হলো এক ডিম ও লেবু

মৌলভীবাজারের মির্জাপুর বাজার জামে মসজিদে একটি ডিম ও একটি লেবু সাড়ে ২৩ হাজার টাকায় বিক্রি হয়েছে। বৃহস্পতিবার একজন মুসল্লি মসজিদের দারুল কেরাত প্রশিক্ষণ কেন্দ্রে একটি ডিম ও এককেজি ওজনের একটি জারা লেবু দান করেন। রাতে ইশার নামাজের আগে মসজিদ কমিটি উন্মুক্ত নিলামের আয়োজন করে। সেখানেই ডিম ও লেবু বিক্রি হয়।

বিজ্ঞাপন

২২ হাজার টাকায় ডিমটি কিনে নেন ব্যবসায়ী জাহাঙ্গীর আলম। আর ১৫০০ টাকায় লেবু কেনেন ব্যবসায়ী আলতাব মিয়া।

মসজিদ কমিটির সদস্যরা জানান, এই টাকা মসজিদের উন্নয়ন ও দারুল কেরাত প্রশিক্ষণ কেন্দ্রের কাজে ব্যয় করা হবে। আগেও শবে কদরের রাতে এমন নিলামের আয়োজন করা হয়েছে এবং মুসল্লিরা নিলাম ডাকে বেশি দামে কিনে নেয়ার উদারতার নজির দেখিয়েছেন।

নিলামের খবরটি প্রচার হলে এ নিয়ে সারা জেলা জুড়ে ব্যাপক চাঞ্চ্যলর সৃষ্টি হয়। কেউ কেউ এটিকে ধর্মীয় আবেগ ও দানের মহৎ দৃষ্টান্ত হিসেবে বর্ণনা করেন।

জানা গেছে, গত বছর একই মসজিদে শবে কদরের রাতে নিলামে একটি ডিম ১৯ হাজার টাকায় বিক্রি হয়েছিল, সেটি কিনেছিলেন স্থানীয় ব্যবসায়ী সালেহ আহমদ। যা এবারের নিলাম ডাকে ডিমের দামের রেকর্ড ভেঙেছে।

মসজিদ কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতেও এমন উদ্যোগ নেয়া হবে, যার অর্থ মসজিদের উন্নয়নে আরও তহবিল সংগ্রহ করা সম্ভব।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন