হবিগঞ্জের কালেঙ্গা সীমান্ত দিয়ে ১৮ জনকে বিএসএফের পুশইন

হবিগঞ্জের কালেঙ্গা সীমান্ত দিয়ে ১৮ জনকে বিএসএফের পুশইন

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার কালেঙ্গা সীমান্ত দিয়ে ১৮ জন বাংলাদেশিকে পুশইন করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)।

বিজ্ঞাপন

সোমবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন কালেঙ্গা বিজিবি ক্যাম্পের হাবিলদার জাকারিয়া।

তিনি জানান, গভীর রাতের যেকোনো সময় কালেঙ্গা সীমান্ত দিয়ে কাঁটাতারের গেইট খুলে ১৮ জন নারী-পুরুষকে বাংলাদেশে পুশইন করা হয়। আটক ব্যক্তিদের বাড়ি কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি থানার বিভিন্ন এলাকায়। তারা ২০১৫-২০১৬ সালের দিকে ভারতে গিয়েছিল। তারা ইটভাটার শ্রমিক হিসেবে কাজ করত।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন