চাঁদাবাজির অভিযোগে হবিগঞ্জের মাধবপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জামিউল চৌধুরীসহ দুজনকে আটক করা হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) ভোররাতে উপজেলার কালিকাপুর গ্রামে সেনাবাহিনীর অভিযানে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, কালিকাপুর গ্রামের শাহাবুদ্দিনের ছেলে মো. জামিউল চৌধুরী (৩০) এবং বাঘাসুরা গ্রামের সালাউদ্দিনের ছেলে মো. মোনায়েম খান (২৫)।
বিজ্ঞাপন
সেনাবাহিনীর তথ্যমতে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে চাঁদাবাজির ৯০ হাজার টাকা এবং দুটি স্মার্টফোন জব্দ করা হয়। পরে সকাল সাড়ে ৫টার দিকে তাদের মাধবপুর থানায় হস্তান্তর করা হয়।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদ উল্লাহ আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, “এ ঘটনায় প্রচলিত আইনে মামলার প্রস্তুতি চলছে।”
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

