পালিয়েছে স্প্রিং জালাল: ২ পুলিশ বরখাস্ত

পালিয়েছে স্প্রিং জালাল: ২ পুলিশ বরখাস্ত

হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন পুলিশ পাহারা থেকে ডাকাত জালাল মিয়া ওরফে স্প্রিং জালাল (৩২) পালানোর ঘটনায় দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঘটনার তদন্তে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

শুক্রবার এ তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান। বরখাস্ত পুলিশ কনস্টেবল বিজয় কুমার ও কনস্টেবল ইফতেখারুল হক। এদেরকে অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল হক মুন্সীকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা ডিআইও ওয়ান কামরুল হোসেন ও ডিবির ওসি নন্দন কান্তি।

বিজ্ঞাপন

সূত্রে জানা যায়, জেলার শায়েস্তাগঞ্জ উপজেলায় ডাকাতের হামলায় ব্যবসায়ী মহসিন মিয়া নিহত হন। এঘটনায় বৃহস্পতিবার সন্দেহভাজন পাঁচ ডাকাতকে আটক করে পুলিশ। এ সময় চার ডাকাত আহত হয়। তাদের হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নিয়ে আসা হয়। তিন ডাকাতকে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানায় নেওয়ার পর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। আর গুরুতর আহত ডাকাত জালাল মিয়া ওরফে স্প্রিং জালালকে (৩২) হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি রাখা হয়। শুক্রবার ভোরে হাসপাতাল থেকে পুলিশের চোখ ফাঁকি দিয়ে কৌশলে পালিয়ে যায়।

এসএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন