মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়ন পরিষদের সদস্য লোকমান আলীকে পুলিশ গ্রেপ্তার করেছে। শুক্রবার (১৯ জুন) রাত ৮টায় ইউনিয়নের পাশ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য।
পুলিশ জানায়, ঢাকার একটি আদালতে লোকমান আলীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। শুক্রবার রাতে কুলাউড়া থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। আদালতে লোকমান আলীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে। স্থানীয় একটি সূত্র জানায় লোকমান আলী ৫ আগস্টের পূর্বে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের শীর্ষ নেতাদের সাথে সম্পর্ক রেখে প্রভাব খাটান। এ সময় তিনি বিভিন্ন অপকর্মে লিপ্ত হন। এসব কর্মকান্ডে অতিষ্ঠ ছিলেন এলাকার অনেক মানুষ।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না জানান তার বিরুদ্ধে ঢাকার একটি আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল। কুলাউড়া থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে। শনিবার তাকে আদালতে প্রেরণ করা হবে।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

