৫ দফা দাবিতে সিলেটে মহানগর জামায়াতের লিফলেট বিতরণ

৫ দফা দাবিতে সিলেটে মহানগর জামায়াতের লিফলেট বিতরণ

জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমির মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে জামায়াত প্রতিশ্রুতিবদ্ধ। হাজার হাজার ছাত্র-জনতার রক্তের বিনিময়ে আমরা ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ পেয়েছি। জুলাই গণঅভ্যুত্থানের স্বপ্ন বাস্তবায়নে জামায়াতের পক্ষ থেকে সরকারের কাছে জাতীয় নির্বাচনের আগে জুলাই সনদের আইনি ভিত্তি, পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবি জানানো হয়েছে।

এই দাবির পক্ষে দেশের অধিকাংশ রাজনৈতিক দল পৃথক যুগপৎ কর্মসূচি ঘোষণা করেছে।

বিজ্ঞাপন

বুধবার বিকেলে সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে আগামী শুক্রবারে বিক্ষোভ কর্মসূচিকে সফলের লক্ষ্যে নগরীর বন্দরবাজার কোর্ট পয়েন্ট ও আদালত প্রাঙ্গনসহ বিভিন্ন স্থানে ৫ দফার পৃথক লিফলেট বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

এদিকে, সিলেটে জামায়াতের উদ্যোগে আগামী শুক্রবার বিকেল সাড়ে ৩টায় ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে। উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি এইচএম হামিদুর রহমান আজাদ।

জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে উক্ত বিক্ষোভ কর্মসূচিকে সফল করার জন্য সিলেটবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি।

বন্দরবাজার কোর্ট পয়েন্ট প্রাঙ্গণে লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন সিলেট মহানগর নায়েবে আমির ড. নূরুল ইসলাম বাবুল। এছাড়া এসময় মহানগরীর কোতোয়ালি পূর্ব ও পশ্চিম থানা জামায়াতের সকল স্তরের বিপুল সংখ্যক জনশক্তি উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন