৯ ঘণ্টা পর সিলেটের সঙ্গে রেল চলাচল স্বাভাবিক

৯ ঘণ্টা পর সিলেটের সঙ্গে রেল চলাচল স্বাভাবিক

প্রায় ৯ ঘণ্টা বন্ধ থাকার পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। রোববার সকাল ৮টার দিকে ট্রেন চলাচল শুরু হয়।

এর আগে, শনিবার রাত সাড়ে ১১টার দিকে সিলেটের দক্ষিণ সুরমার পারাইচক এলাকায় তেলবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়ে রেল চলাচল বন্ধ হয়ে যায়।

বিজ্ঞাপন

সিলেট রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক নুরুল ইসলাম বলেন, লাইনচ্যুত বগিটি সরানোর পাশাপাশি ক্ষতিগ্রস্ত ৫০০ মিটার রেললাইন মেরামত করা হয়েছে। কুলাউড়া থেকে আসা রিলিফ ট্রেনের মাধ্যমে উদ্ধারকাজ চালানো হয়। রাতভর কাজ চলার পর সকাল ৮টার দিকে রেল চলাচল শুরু হয়।

এদিকে, ট্রেন চলাচল বন্ধ থাকায় সিলেট রেলস্টেশনে আটকে পড়া যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হয়েছে। ঢাকাগামী উপবন এক্সপ্রেস নির্ধারিত সময়ে ছেড়ে না যাওয়ায় অনেকেই রোববার সকালে অফিস ধরতে পারেননি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন