সুনামগঞ্জে কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট চার বছরের শিশু

জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ

সুনামগঞ্জে কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট চার বছরের শিশু

সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় সিলেট-সুনামগঞ্জ সড়কে কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে চার বছরের এক শিশু মারা গেছে। বুধবার দুপুর ১টার দিকে উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের দামোধরতপী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত রিক সূত্রধর উপজেলার দামোদরতপী গ্রামের নান্টু সূত্রধরের ছেলে।

জয়কলস হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল মোতালেব বলেন, দামোদরতপী এলাকায় সুনামগঞ্জ থেকে ছেড়ে আসা কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয় শিশুটি। পিকআপটি জব্দ করা হয়েছে, চালক পলাতক রয়েছেন। মামলা রুজুর প্রক্রিয়া চলছে।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন