জনগণ চায় অবাধ নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচন: মিফতা সিদ্দিকী

জনগণ চায় অবাধ নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচন: মিফতা সিদ্দিকী

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী বলেছেন, বাংলাদেশকে অস্থিতিশীল করে তুলবেন না। অবিলম্বে বাংলাদেশের জনগণ একটি অবাধ নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচন চায়।

বিজ্ঞাপন

শনিবার বিকেল সাড়ে পাঁচটায় মৌলভীবাজার পৌরসভা প্রাঙ্গণে জেলা স্বেচ্ছাসেবকদলের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্দ্ধগতি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, দ্রুত জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা এবং পতিত ফ্যাসিবাদের ষড়যন্ত্র মোকাবিলাসহ বিভিন্ন জনদাবিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মিফতা সিদ্দিকী বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে কোনও দলের বা গোষ্ঠীর আন্দোলন ছিলো না। কিন্তু এ আন্দোলনে রেজিম হাসিনার নির্দেশে আমাদের সন্তানদের ওপর যখন নির্যাতন করা হল। হত্যা করা হল তখন বাংলাদেশের সকল শ্রেণিপেশার মানুষ রাজপথে নেমে এসেছিল। সেখানেও কোন দল ছিল না। আমরা নেতৃত্ব দিয়েছি।

তিনি আরও বলেন, কোন দল যদি করতে চান তাহলে সরকার থেকে নেমে এসে করেন। হেলিকপ্টারে চড়ে, লাল গালিচা বিছিয়ে দল করা যাবে না। এসব করে এই অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতাকে জনগণের সামনে প্রশ্নবিদ্ধ করবেন না।

জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জিএমএ মুক্তাদির রাজুর সভাপতিত্ব্বে ও সদস্য সচিব আহমদ আহাদের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মিজানুর রহমান মিজান, মতিন বক্স, স্বাগত কিশোর দাশ চৌধুরীসহ জেলা ও বিভিন্ন উপজেলা স্বেচ্ছাসেবক ও যুবদলের নেতৃবৃন্দ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন