শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান

উপজেলা প্রতিনিধি, শ্রীমঙ্গল (মৌলভীবাজার)

শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার দুপুরে ইউএনও মো. জিয়াউর রহমানের নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) মহিবুল্লাহ আকনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

বিজ্ঞাপন

অভিযানের অংশ হিসেবে উপজেলার আশিদ্রোন ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পুটিয়াছড়া এলাকায় হেকিম মিয়ার লেবুবাগানে ইউপি সদস্য জয়নাল আবেদিনের উপস্থিতিতে ১০ ট্রাক সমপরিমাণ ১৫০০ ঘনফুট সিলিকা বালু জব্দ করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) মহিবুল্লাহ আকন বলেন, অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। প্রাকৃতিক সম্পদ ও পরিবেশ রক্ষায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।

ইউএনও মো. জিয়াউর রহমান বলেন, তিনদিনে উপজেলার বিভিন্ন এলাকায় প্রায় ৩,৪০০ ঘনফুট বালু ও ৩টি মেশিন জব্দ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...