সিলেটে মুফতি মুজিবুর

ঢাকায় জাতিসংঘ মানবাধিকার অফিস স্থাপনের সিদ্ধান্ত বাতিলের দাবি

ঢাকায় জাতিসংঘ মানবাধিকার অফিস স্থাপনের সিদ্ধান্ত বাতিলের দাবি

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি শায়খুল হাদিস মাওলানা মুফতি মুজিবুর রহমান বলেছেন, মানবাধিকার অফিসের নামে দেশবিরোধী চক্রান্ত খুবই উদ্বেগজনক। মানবাধিকারের নামে দেশ বিরোধী, সার্বভৌমত্ব বিরোধী একটি অনির্বাচিত সরকার চুক্তি করা দেশের বিরুদ্ধে চক্রান্ত ছাড়া আর কিছুই নয়।

তিনি বলেন, বিগত ১৭ বছর স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে জুলাই বিপ্লবের প্রথম বর্ষপূর্তির আগেই দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে রাজনৈতিক দল ও গণমানুষের সিদ্ধান্তকে উপেক্ষা করে অন্তর্বর্তীকালীন সরকারের দেশবিরোধী চক্রান্ত জাতি কখনও মেনে নিবে না।

বিজ্ঞাপন

শুক্রবার বাদ জুমা সিলেটের কোট পয়েন্টে জেলা উত্তর দক্ষিণ ও মহানগরের উদ্যোগে বিক্ষোভ পরবর্তী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নেতৃবৃন্দ অবিলম্বে মানবতার নামে জাতিসংঘের এই অফিস স্থাপন করে সমকামিতা ও ট্রান্সজেন্ডারকে প্রমোট করার সকল ষড়যন্ত্র দেশের বৃহৎ ইসলামিক দল জমিয়তে উলামায়ে ইসলাম দেশবাসীকে সাথে নিয়ে যেকোনো মূল্যে প্রতিহত করবে ।

সিলেট মহানগর জমিয়তের সভাপতি মাওলানা মুখলিসুর রহমান রাজাগঞ্জীর সভাপতিত্বে মহানগর সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মালিক চৌধুরী, দক্ষিণ জেলা সাধারণ সম্পাদক মাওলানা মুস্তাক আহমদ চৌধুরী, উত্তর জেলা সাধারণ সম্পাদক মাওলানা এবাদুর রহমান কাসিমীর পরিচালনায় বক্তব্য রাখেন - উত্তর জেলা জমিয়তের সভাপতি শায়খুল হাদিস মাওলানা আতাউর রহমান কোম্পানীগঞ্জী, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা খলিলুর রহমান, সিলেট-৪ আসনের প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ আলী, মেট্রোপলিটন সভাপতি মাওলানা খয়রুল হোসেন, মহানগর সহ-সভাপতি মাওলানা সৈয়দ শামীম আহমেদ, প্রিন্সিপাল মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা মুজিবুর রহমান কাসেমী, মাওলানা কারী সিরাজুল ইসলাম, দক্ষিণ জেলা সহ-সভাপতি মাওলানা নজরুল ইসলাম, মাওলানা শিব্বির আহমেদ বিশ্বনাথী, মাওলানা আমিনুদ্দিন, উত্তরের সিনিয়র সহ-সভাপতি, মাওলানা নুর আহমদ কাসেমী, সহ-সভাপতি মাওলানা মতাওয়াকিল বিল্লাহ জালাল, মহানগর যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা সদরুল আমিন, মাওলানা হাফেজ আহমদ সগীর বিন আমকুনী, সাংগঠনিক সম্পাদক মাওলানা আখতারুজ্জামান, মাওলানা আব্দুল সামাদ, মাওলানা মুফতি জিয়াউর রহমান, মাওলানা নেয়ামত উল্লাহ খাসদবী, মাওলানা কামরুল ইসলাম সিদ্দিকী, মাওলানা মহিবুল্লাহ, রেজাউল হক এলএলবি, মাওলানা হাসান আহমদ, মাওলানা কবির আহমদ, মাওলানা লুৎফুর রহমান, এম বেলাল আহমেদ চৌধুরী, মহানগর যুব জমিয়তের সভাপতি মাওলানা আসাদ আহমদ, সাধারণ সম্পাদক হাফিজ আব্দুল করিম দিলদার, দক্ষিণ জেলা যুব জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা মনসুর আহমদ, উত্তর জেলা সাধারণ সম্পাদক মাসুম আল মাহদী, দক্ষিণ জেলা ছাত্র জমিয়ত সাধারণ মাহমুদুল হাসান নোমান, মহানগর ছাত্র জমিয়ত সভাপতি জামিল আহমদ ও সাধারণ সম্পাদক আবু হানিফা সাদি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন