দোয়ারাবাজার সীমান্তে ২ মানব পাচারকারীসহ আটক ৬

দোয়ারাবাজার সীমান্তে ২ মানব পাচারকারীসহ আটক ৬

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ইদুকোনা সীমান্ত এলাকা থেকে বাংলাদেশ থেকে ভারতে পাচার করতে যাওয়া চারজনসহ দু’পাচারকারীকে আটক করেছে বিজিবি।

বিজ্ঞাপন

বুধবার (২ জুলাই) দুপুরে ২৮ বিজিবির বাগানবাড়ী বিওপির বিশেষ টহল দল সীমান্ত পিলার ১২২৮/এমপি এর কাছাকাছি ইদুকোনা এলাকা থেকে তাদের আটক করে।

আটক মানব পাচারকারীরা হলেন দোয়ারাবাজার উপজেলার বোগলাবাজার ইউনিয়নের ইদুকোনা গ্রামের আবুল হোসেনের পুত্র মো. ইমন হোসেন (২২), মৃত আব্দুল মালেকের পুত্র আবুল হোসেন (৫৫)।

বুধবার দুপুরে ফরিদপুর জেলার ভাঙ্গা থানার হাজরাকান্দি গ্রামের মৃত মজিদ মোড়লের পুত্র মো. নুর ইসলাম মোড়ল (২০),কুটি মিয়ার পুত্র মো. লিটন মির (৫০),মৃত জাফর মোল্লার পুত্র মো. নজরুল ইসলাম (৪০), মৃত সাইদুর রহমানের মো. শাহিন মিয়া (৩০)-কে ভারতে পাচারের উদ্দেশ্যে বাগানবাড়ি সীমান্তে নিয়ে এসেছিল দু’পাচারকারি। গোপন সংবাদ পেয়ে বিজিবি অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।

বিজিবি সূত্রে জানা যায়, আটক শাহিন মিয়া ইতিপূর্বে ভারতে প্রবেশ করেছিলেন এবং এদিন বাকি তিনজনকে ভারতে পাচারের উদ্দেশ্যে একত্রিত হন। তবে সীমান্ত টহল দলের তৎপরতায় তারা আটকের মুখে পড়েন। এ সময় পাচারকারী চক্রের আরো একজন সদস্য উপজেলার বোগলাবাজার ইউনিয়নের ইদুকোনা গ্রামের আবুল হোসেনের পুত্র মো. আরমান হোসেন (২৫) পালিয়ে যায় বলে জানায় বিজিবি।

জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানান, তারা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে গিয়ে ৩-৪ মাস কাজ করার পর দেশে ফিরে আসতেন। এই চক্র অর্থের বিনিময়ে মানব পাচারে জড়িত।

আটকদের দোয়ারাবাজার থানায় হস্তান্তর করা হয়েছে। সীমান্ত এলাকায় বিজিবির গোয়েন্দা নজরদারী ও টহল তৎপরতা আরো জোরদার করা হয়েছে বলে জানান সুনামগঞ্জ-২৮ বিজিবির অধিনায়ক লে.ক. জাকারিয়া কাদির।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন