শ্রীমঙ্গলে চা শ্রমিক ইউনিয়ন নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ২৮ নভেম্বর

শ্রীমঙ্গলে চা শ্রমিক ইউনিয়ন নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ২৮ নভেম্বর

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আট বছর পর বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। তফসিল অনুযায়ী ২৮ নভেম্বর দেশের ২২৯টি চা বাগানে একযোগে ভোটগ্রহণ হবে। গতকাল শুক্রবার এই নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।

বিজ্ঞাপন

সর্বশেষ ২০১৮ সালের ২৪ জুন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী, ২০২১ ও ২০২৪ সালে পরবর্তী দুটি নির্বাচন হওয়ার কথা থাকলেও তা যথাসময়ে অনুষ্ঠিত হয়নি।

তফসিল অনুযায়ী— আগামী ৫ ও ৬ নভেম্বর মনোনয়নপত্র বিতরণ করা হবে। ৭ থেকে ৯ নভেম্বর পর্যন্ত মনোনয়নপত্র জমা নেওয়া হবে। ১০ ও ১১ নভেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ১১ নভেম্বর প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। ১২ নভেম্বর মনোনয়নপত্রের ওপর আপিল ও শুনানি অনুষ্ঠিত হবে। ১৩ নভেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। ১৪ নভেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে এবং একই দিন থেকে প্রতীক বরাদ্দ শুরু হয়ে ১৫ নভেম্বর পর্যন্ত চলবে। আগামী ২৮ নভেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এবারের নির্বাচনে বাগানের পঞ্চায়েত কমিটির প্রাথমিক কার্যকরী পরিষদ, বিভিন্ন ভ্যালি কার্যকরী পরিষদ এবং কেন্দ্রীয় কার্যকরী পরিষদের বিভিন্ন পদে ভোটাভুটি অনুষ্ঠিত হবে।

এ বিষয়ে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা বলেন, দীর্ঘদিন ধরে চা শ্রমিকেরা দ্রুত নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়ে আসছেন। অবশেষে নির্বাচনের তফসিল ঘোষণা করায় তিনি সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিজয় হাজরা আরও বলেন, তারা একটি অবাধ, সুন্দর ও সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করছেন। নবনির্বাচিত নেতৃত্ব শ্রমিকদের ন্যায্য দাবি-দাওয়া আদায়, মজুরি ও অধিকারসংক্রান্ত দীর্ঘদিনের সমস্যা সমাধান এবং বাগান পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করতে কার্যকর ভূমিকা রাখবে বলে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন