সিলেটে ছাত্রশিবিরের বিক্ষোভ

‘আধিপত্যের নামে নব্য ফ্যাসিবাদ কায়েম করতে দেয়া হবে না’

‘আধিপত্যের নামে নব্য ফ্যাসিবাদ কায়েম করতে দেয়া হবে না’

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) সাধারণ শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলা, সিলেট এমসি কলেজে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনায় ছাত্রশিবিরের ওপর অন্যায়ভাবে দায় চাপানো এবং তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার ছাত্রের ওপর সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রশিবির সিলেট মহানগর শাখা।

শুক্রবার বাদ জুম্মা নগরীর আম্বরখানা পয়েন্টে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে চৌহাট্টায় সমাবেশের মধ্যদিয়ে এ কর্মসূচি শেষ করে সিলেটে মহানগর ছাত্রশিবির।

বিজ্ঞাপন

কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি শাহীন আহমদের নেতৃত্বে শুরু হওয়া মিছিলে উপস্থিত ছিলেন সিলেট মহানগর সেক্রেটারি শহিদুল ইসলাম সাজুসহ নেতৃবৃন্দ।

সমাবেশে সভাপতি শাহীন আহমদ বলেন, আমরা দেখতে পাচ্ছি ফ্যাসিবাদের পতনের পর নতুন বাংলাদেশে আবার একটি ফ্যাসিবাদ গড়ে তুলার অপচেষ্টা চলছে। আপনারা ইতোমধ্যেই লক্ষে করেছেন, নিষিদ্ধ ছাত্রলীগের মত সন্ত্রাসীরা ৩দিন আগে কুয়েটে শিক্ষার্থীদের ওপর বর্বরোচিত হামলা করেছে। সেই হামলার দায় নির্লজ্জের মত ছাত্রশিবিরের ওপর চাপিয়ে দেয়ার চেষ্টা বৃথা গেলে, এমসি কলেজের দুপক্ষের হতাহতের ঘটনার দায় শুরু থেকেই ছাত্রশিবিরের ওপর চাপিয়ে দেয়ার অপচেষ্টা করে। আমরা এর তীব্র নিন্দা জানাই।

তিনি বলেন, আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, এই বাংলাদেশে আর ত্রাসের রাজত্ব চলবে না, ট্যাগিংয়ের নামে নির্যাতন-নিপীড়ন চলবে না, আধিপত্যের নামে নব্য ফ্যাসিবাদ কায়েম করতে দেয়া হবে না।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন