সুনামগঞ্জ- ৪ (সদর ও বিশ্বম্ভরপুর) আসনে জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ব্যারিস্টার আবিদুল হক আবিদের সমর্থনে শোভাযাত্রা করেছেন নেতাকর্মী ও স্থানীয়রা। শনিবার দুপুরে ষোলঘর পয়েন্ট থেকে শোভাযাত্রাটি শহরের কাজির পয়েন্ট, পৌরবিপণী, মধ্যবাজার প্রদক্ষিণ করে ট্রাফিক পয়েন্ট এসে সমাবেশে মিলিত হয়। শোভাযাত্রায় শতশত কর্মী-সমর্থকরা অংশ নেন।
সমাবেশে ব্যারিস্টার আবিদুল হক বলেন, সুনামগঞ্জ-৪ আসনে আমার পিতা ফজলুল হক আসফিয়া এমপি ছিলেন। পরে তিনি হুইপের দায়িত্ব পালন করেছিলেন। পিতার ওয়ারিশ হিসেবে নয় তার আদর্শের একজন ওয়ারিশ হিসেবে আপনাদের সহযোগিতা চাই। মিছিলে শত শত মানুষের উপস্থিতি প্রমাণ করে আপনারা আমাকে ভালবাসেন। আমাকে এই আসনে ধানের শীষের প্রতীকে মনোনয়ন দিলে উন্নয়নের আমানত রক্ষার প্রতিশ্রুতি দিলাম। আল্লাহকে স্বাক্ষী রেখে বলছি, আমাকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দিলে বিজয় উপহার দেবো ইনশাআল্লাহ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

