৪৮ বিজিবির বিশেষ অভিযানে

ভারতীয় শর্টগান, গুলি মাদকসহ ১ কোটি টাকার অবৈধ মাল জব্দ

ভারতীয় শর্টগান, গুলি মাদকসহ ১ কোটি টাকার অবৈধ মাল জব্দ
ছবি: আমার দেশ

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় অবৈধ শটগান, গুলি ও মাদকসহ ১ কোটি টাকা মূল্যের অন্যান্য অবৈধ মালামাল জব্দ করা হয়েছে।

এ বিষয়ে সিলেটে বিজিবির অধিনায়ক লে. কর্নেল নাজমুল হক, বিজিওএম অখালিয়া সদর দপ্তরে এক প্রেস ব্রিফিংয়ে বৃহস্পতিবার দুপুরে জানান, বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৩০ সেপ্টেম্বর দিবাগত রাতে একটি বিশেষ অপারেশনে সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলাধীন প্রতাপপুর বিজিবির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

বিজ্ঞাপন

উক্ত অপারেশন দল সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় ৩০০ বোতল ভারতীয় মদ এবং ১টি ভারতীয় সিঙ্গেল ব্যারেল শটগান ও ৮ রাউন্ড গুলি উদ্ধার করতে সক্ষম হয়।

এছাড়াও, বিপুল পরিমাণ ভারতীয় জিরা, গরু, সানগ্লাস, কসমেটিকস, কম্বল, বিড়ি, চকলেট, ফুচকা, এনার্জি ড্রিংক, মশলা বাংলাদেশী হতে পাচারকালে শিং মাছ আটক করতে সক্ষম হয়। জব্দকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ১ কোটি ৭৩ হাজার টাকা।

বিজিবির অধিনায়ক জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণে ভারতীয় মদ, সিঙ্গেল ব্যারেল শটগান ও রাউন্ড গুলি এবং অন্যান্য চোরাচালানি মালামাল আটক করতে সক্ষম হয়।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন