হবিগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে এনটিসি পরিচালকের মতবিনিময়

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ

হবিগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে এনটিসি পরিচালকের মতবিনিময়

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর (আদিবাসী) প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন ন্যাশনাল টি কোম্পানির (এনটিসি) পরিচালক সালেহ উদ্দিন। শুক্রবার বেলা ১১টায় উপজেলার চণ্ডীছড়া চা-বাগানে এনটিসি কোম্পানি বাংলোয় এ সভা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

চণ্ডীছড়া চা-বাগানের ম্যানেজার সেলিমুর রহমানের সভাপতিত্বে ও আদিবাসী সমাজকল্যাণ সংস্থার সভাপতি পলাশ হাজংয়ের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন ন্যাশনাল টি কোম্পানির (এনটিসির) চেয়ারম্যান ও পিকেএসএফের পরিচালক সালেহ উদ্দিন।

এ সময় উপস্থিত ছিলেন—সাংবাদিক চন্দন কুমার ব্রাহ্মণ, সৈয়দ শামীম; শ্রমিক নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক দিলীপ সাংমা, স্বপন মন্ডা, শ্যামল মুন্ডা, অলিল ভৌমিক, সুবীর তন্তবায়, নিপেন্দ্র দাশ, প্রবাট উরাং, নাড়ু রাম, হরলাল মুদি, দুর্লভ মৃধাসহ শ্রমিক নেতারা।

এ সময় প্রতিনিধিরা বলেন, চা-বাগানে বসবাসরত আদিবাসী জনগোষ্ঠী শিক্ষা, স্বাস্থ্যসেবা, ন্যায্য মজুরি, আবাসনসহ বিভিন্ন মৌলিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। তাদের ন্যায্য দাবি-দাওয়া আদায়ে এবং চা-বাগান শ্রমিক ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে খুব শিগগিরই চুনারুঘাটে একটি বৃহৎ ‘বাঁচা-বাঁড়া সমাবেশ’ আয়োজন করা হবে।

এ সময় সালেহ উদ্দিন বলেন, ‘চা-শিল্পকে কৃষিশিল্পে নেওয়ার উদ্যোগ গ্রহণের জন্য আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি। চা-পাতার ন্যায্য দাম এবং চা-শ্রমিকদের ন্যায্য শ্রমের মূল্যের জন্যও আমার চেষ্টার কোনো ত্রুটি নেই।’ এ সময় তিনি গত আওয়ামী সরকারের সময় চা-বাগানের কোটি কোটি টাকা দুর্নীতির কারণে চা-শিল্প আজ সংকটের মুখে পড়েছে। এই সংকট থেকে বের হওয়ার জন্য বর্তমান সরকারকে কাজ করতে হবে।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...